Tuesday, 8 December 2020

মুহাম্মাদ  হিফয শুরু করেছে, ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার। আলহামদুলিল্লাহ। আজ ৩পৃষ্টা শোনাল।কিতাবের পাশাপাশি  প্রতি সপ্তাহে ৩ পৃষ্ঠা  করে শুনাবে ইংশাআল্লহ।হে আল্লহ, ওর হিফজ আমি মৃত্যুর আগে যেতে  পারব?

Friday, 4 December 2020

মাকে মনে পড়ে

পথের ক্লান্তি শেষে, স্নেহ ভরা কোলে তব, 
মা গো বলো কবে, শীতল হবো,
কতো দূর, আর কতো দূর, বলো মা.....
কেন মা সন্তান কে ছেড়ে দূরে চলে যায়? এতো বেশি দূরে, যেখানে সন্তান চাইলে ও মাকে একটি বার দেখতে পায়না। আহ! এতো কষ্ট,চোখের জলে বুক ভাসানো ছাড়া কোনো উপায় নেই। হে আল্লাহ, আমার মতো এতিম  আর কাউকে বানাবেন না,যেসব সন্তানরা তাদের মাকে ভালোবাসে, সেই মাকে  সন্তানের পরে মৃত্যু দেবেন, আমার দয়ালু আল্লাহ, মাফ করুন, কবুল করুন, আমীন, ছুম্মা আমীন। 

Last warning to you

এই বিয়াদব মহিলা, লিখে রাখ, আজ ৪ ডিসেম্বর ২০২০,তোকে শেষ ওয়ারনিং দিলাম,আমার কোনো জিনিস যদি একটুও ধরিস আমি তোর সব গাছ নষ্ট করব।বিয়াদব মহিলা( ১০ বার) তুই বাড়ি চলে যা,তোর কোনো মেহমান আমার অন্য ২ রুমে যেতে পারবেনা, শুধুই তোর রুমেই থাকবে, সাবধান,বড় ঘটনা  ঘটামু, মনে রাখিস,আমার ঘরে তোর কোনো কথা চলবেনা।শালির ঝি শালি (৩বার)তোর সাথে আজ ফায়সালা হয়ে যাক,।তোর গার্জিয়ান ডাক, হয় চলে যা না হয় এই রুমের বাইরে যেতে পারবেনা। বদমাশ,মানুষ স্বামীর কথা শুনে, তুই শুনছনা,চরম বেয়াদব, এবার আমি তোরে সাইজ করব, দাড়া।তোর গাছ লাগানো আমি বের করতাছি,সব নষ্ট করে ছিড়া ফালামু।আমার অই দুই রুমে তোর যাওয়া নিসেধ, একটা জিনিস, লুংগি, গামছা, চাদর, সুতা কাগজ  যেভাবে আমি রাখছি সেভাবে থাকবে, তোর বাড়িতে যাইয়া যা করার কর, আমার এখানে তোর কোনো অধিকার নাই, নিলর্জ, বেলাজা বেহায়া। এত বলি, এত লজ্জা দিই তাও তোর শিক্ষা হয়না,এবার তোর সাথে ফাইনাল খেলা খেলব আমি,তোর চলে যেতেই হবে। আমার কথা বলে দিছি, এবার তুই ভাব কি করবি?থাকবি নাকি যাবি। থাকলে আমার কথার বাইরে এক পা দিতে পারবিনা,এই ঘর আমার, আমার কথা চলবে এখানে, তুই কেউ না, তোর কথা তোর বাড়িতে চালা যা,সাবধান করলাম,মনে রাখিস। 

Thursday, 24 September 2020

নিজের হাতে বানানো বালুসাই মিষ্টি



২৪২. ভালবাসার জন্যে দেখা শর্ত নয় হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভালবাসার জন্যে মাহবুবকে দেখা শর্ত নয়। যেমন মাজনু লাইলাকে অনেক ভালবেসেছে অথচ কখনো তাকে দেখেনি। তেমনি একজন বড় আলেম একবার একটি ছোট ছেলের মুখে উম্মে খাইরের নাম শুনেছে মাত্র। নাম শুনতেই তার প্রতি ঐ আলেমের ভালবাসা এমন ভাবে জন্মেছে যে, সে আলেম দরজা-জানালা বন্ধ করে ঘরে বসে পড়লো। দীর্ঘ এক সপ্তাহ যাবত ঘর থেকে বের হলেন না। লোকেরা অনেক চেষ্টা করে তার কাছে কারণ জানতে চাইলো। অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন, উম্মে খায়রের প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি। অথচ আমি তাকে কখনো দেখিনি। শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা

Tuesday, 15 September 2020

মা,আমার সুরমা মা
আমার সহজ সরল মা, গ্রামের পরিবেশেই যার 
জীবনের শুরু এবং শেষ। 
এমন কিছু বিষয় যার কোনো ভিত্তি নেই, তাও তারা এমন ভাবে বিশ্বাস করতো যে, যেন তা না মানলে ঈমান থাকবেনা।
তো যা নিয়ে বলছিলাম …প্রতি শুক্রবার দুই মায়াবী চোখে সুরমা লাগানো আমার মায়ের নিয়মিত আমল ছিল। ছোট বেলা থেকেই এই নিয়ম দেখে আসছিলাম, কিছুটা বিরক্তির সাথে।  কারণ আমরা ছিলাম আধুনিক শিক্ষিত।  শুক্রবার আসলেই মা যেমন যত্ন ও ভক্তির সাথে নিজে সুরমা লাগাতেন, তেমনি আমাদেরকেও লাগাতে বলতেন।  না লাগালে মনে হতো যেন মহা অপরাধ করে ফেলেছি। এখন এসব শুধুই স্মৃতি।  মা কেও দেখিনা,মায়ের  সুরমা লাগানোও  দেখিনা। সম্ভবত মায়ের মৃত্যুর ৬মাস আগের কথা, একদিন শুক্রবারে মা সুরমা লাগাচ্ছেন  আর আমাকেও লাগাতে বলছেন। মা কয়েকবারই   বললেন।  কঠিন ভাবে নয়,বরং অনুরোধের সুরে! 
আমিও তখন আর ছোট নেই। তিন সন্তানের মা। আমারও লাগানোর ইচ্ছে ছিল। এবার আর বিরক্তি নয়,কিছুটা অলসতার কারণেই লাগানো হলোনা। মা মনে কষ্ট পেলেন, হয়তোবা ভাবলেন, আমার মেয়ে ধর্ম - কর্ম ছেড়ে দিয়েছে! বলেও ফেললেন
"তোরা শুক্রবারেও একটু সুরমা লাগাসনা,তোদের যে কি হলো!"
এখন আমি আছি। আছে সুরমাদানিও।
শুক্রবারও আসে প্রতি সপ্তাহে,এবং আমি মাকে ভেবে  যত্নের সঙ্গে সুরমা লাগাই।
যা দেখার জন্য আজ আমার মা আমার কাছে নেই। 
আহহ! যদি মা আজ বেঁচে থাকতেন!!! 
অবশ্যই মাকে খুশী করার জন্য মায়ের সামনে আমি সুরমা লাগাতাম। 

যে সন্তানরা মায়ের ছোট ছোট অনুভূতি গুলোর মূল্যায়ন করে,,,, তারা দুনিয়া ও  আখিরাতে শান্তিময় জীবন - যাপন করে। 
আর আমার মতো অবাধ্যদের জীবন কাটে শুধুই আহ্ ও আফসোসে...!
যাক,,তবু আমার প্রিয় মা বেঁচে থাকুক আমার চোখের সুরমায়...................
হে আল্লাহ! সমস্ত গোনাহের উপর তওবা করলাম, নেক আমল করতে না পারি অন্তত  কোনো গোনাহের কাজ করবনা …এই এরাদা করলাম হে আমার দয়ালু মালিক, আমাকে তৌফিক দেন এবং এই অবস্তায় মৃত্যু দেন, আমীন,ছুম্মা আমীন।
আহ! আল্লাহ পাক বাবা মাকে কবে নিশ্চিন্ত করবে সমস্ত পেরেশানি থেকে? 

Monday, 17 August 2020

  • মনটা শান্তিতে ভরে গেল যখন শুনলাম মুহাম্মাদ প্রতিদিন ১মঞ্জিল তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাকেও এই রকম নেক সোহবত ও তৌফিক দেন, আমীন!! 

Saturday, 15 August 2020

মুহাম্মাদ কে ভর্তি করলাম 23 জুলাই 2020 তারিখে,মাদ্রাসাতুল মাদীনাহ,আবু তাহের মিছবাহ হুজুরের মাদ্রাসায়। আল্লাহ পাক ওকে কবুল করুন। বাংলাদেশে একমাত্র বেতবিহীন মাদ্রাসা, যেখানে "Learn is fun" এই নিতী মানা হয়।আদব এবং আদর এই দুয়ের সমন্নয়ে সুন্নাত তরিকার একটি আদর্শ মাদ্রাসা। 

Tuesday, 31 March 2020

CORONA

হে আল্লাহ, করোনা থেকে আমাকে, আমার পরিবার ও সারাবিশ্বের মানুষকে সুরক্ষা করুন, আমীন!!!

Tuesday, 24 March 2020

IMANER KOTHA

ইব্রাহীমের ঈমান আজো জাগলে কারো মনে,
অগ্নিকুণ্ড বদলে যাবে ফুলের গভীর  বনে।

IF YOUR IMAAN DAZZLES
 AS IBRAHIM ONCE AGAIN

IT'D APPEAR IN FIRE
 A LOVELY FLOWER GARDEN.

Wednesday, 4 March 2020

If no one comes to hear your call, go it alone


যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। হ্যাঁ, পৃথিবীতে একাকিত্বতে  আমরা খুব অসহায় বোধ করি। মনে হয় একজন সংগির খুব দরকার। বাবা-মা, ভাই-বোন, সন্তান, স্বামী, বন্ধু কিংবা অন্য কেউ। কিন্তু যার বাবা-মা মারা গেছেন,   ভাই বোনদের সাথে যোগাযোগ কম, স্বামীও সময় দেয়না, তারা কি করবে??                               টাইম পাসের জন্য কি কোন বন্ধু নির্বাচন করবে, তার  সাথে ঘুরবে,  বেড়াবে?  তাহলে তো সবাই একে বলবে পরকিয়া।
  
 আমার ভাবনা, নিজেকে অনেক ব্যস্ত করে ফেলা। নিজের কাজ, নিজের আমল, বাচ্চাদের সময় দেয়া, সংসার গুছানো, উপার্জনের জন্যও সহজ কিছু করা।
এমনভাবে নিজেকে ব্যস্ত করে ফেলব যাতে কষ্ট পাবারও সময় না পায়।                   

Learn to respect parents

Grow up, don’t grow up where parents think too small. Remember the day your parents started to feel younger than you are, the day your life began to
decline.   
    বড় হও, তবে অত বড় হয়োনা, যেখান থেকে
তোমার বাবা-মা কেও ছোট মনে হই।           

Let's be wise in mind and conscience

What will happen by earning a large degree, if the mind and conscience are illiterate.   

Wednesday, 26 February 2020

I WANT TO BE UNSELFISH LIKE A ROSE

May my life be for the welfare  of others. Like  is rose, she doesn’t  take  or take  anything  for herself. So am i. I didn’t  get anything  like  a rose , just went through.
I found  only humiliation, hardship  and
Selfishness.

Tuesday, 25 February 2020

Sunday, 23 February 2020

যেদিন তোমার অস্তিত্ব টের পেলাম

আমার গর্ভে যেদিন তোমার অস্তিত্ব টের পেলাম
কত যে খুশি হয়েছিলাম সেদিন, কিভাবে তা তোমায় বুঝাব আমি, তোমার মুখে প্রথম মা ডাক শুনেছিলাম, তুমিই ছিলে প্রথম আদর, প্রথম ভালোবাসা, অনেক বোকা ও সরল সোজা ছিলে, মানুষ খুব সহজেই তোমাকে বোকা বানাতে পারত। তাই তোমাকে আগলে রাখতে চাইতাম, যার জন্য তুমি আমাকে ভুল বুঝতে, আমার শাসন দেখেছ, বুঝনি মমতা, 
আজ আমার থেকে অনেক দুরে চলে গেলে
একবারও আমার স্নেহের অশ্রুমাখা মুখের দিকে তাকালেনা, ভাবলেনা গর্ভধারিনী   মায়ের   কষ্টের কথা, আমার কোলে ছিলে এতদিন, এখন আমি নাই, তুমি পূর্ণ স্বাধীন, আজ তোমাকে উপদেশ দেয়ার কেউ নেই, ভালোবেসে চোখের পানি মুছে 
দেয়ার কেউ নেই, আছে অনেকে অপমান ও তিরস্কার করার, কাঁধবে তুমি অনেক কাঁধবে, আমায় স্মরণ করে, কিন্তু পাবেনা আমায়। 
                                                                             

একদিন তুমি বুঝবে

আমার ভালোবাসা কে তুচ্ছ করে
অন্যকে ভালোবাসলে, বুঝলেনা তুমি
আমি ছাড়া কেউ তোমায় প্রকৃত ভালোবাসেনি।
স্বার্থপরেরা তোমাকে শুধুই ব্যবহার করবে,
 তোমার থেকে নেবে, দেবেনা কিছুই।
আজ তুমি বড় বিপদে সোনামনি, আমি পারলামনা তোমাকে বাঁচাতে, খুব কস্ট হচ্ছে আমার, তোমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে,
বুঝবে এবার, কয়দিন পরই, আমার আদরকে
আল্লাহর হেফাজতে দিয়ে দিলাম, অনেক চেষ্টা করেও তোমায় পারিনি বাঁচাতে ,  আমার আঁচলে থেকে বুঝনি কিছুই, এবার আমায় হারিয়ে নিশ্চয়ই বুঝবে আর আফসোস করবে, আল্লাহতায়ালা তোমায় রক্ষা করুন আমীন।।            কামনায়,  পৃথিবীতে  তোমার জন্য     কাঁদার একমাত্র সংগী তোমার শত্রু   মা।                                                 

Thursday, 20 February 2020

আজ অমর একুশে ফেব্রুয়ারি

জীবন দিয়েছিল কিছু দেশপ্রেমিক, এই দেশের ভাষার  জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের প্রিয় ভাষা,

  পৃথিবীতে একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে একটাই জাতি-যার নাম বাঙ্গালী, একটাই ইতিহাস, একটাই দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, মহান আল্লাহতায়ালা শহিদের রক্ত কবুল করে তাদের এবং তাদের পরিবারকে শান্তি দান করুন, আমীন   ।।                                




Tuesday, 18 February 2020

ROSE IS MY FAVOURITE FLOWER

সবার জীবন  হোক গোলাপের মতো সুন্দর

Friday, 14 February 2020

ভালোবাসা দিবস

Yellow in Spring,
Red in falgun,
Get ready for white?

বসন্তে হলুদ,
ফাল্গুনে লাল,
সাদার জন্য
তৈরি  আছিতো?   

 ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিনের
প্রয়োজন নেই। ভালোবাসা কি শুধুই প্রেমের জন্য?  মা, বাবা, স্বামি, সন্তানকে কত ভালোবাসি। মন চাই সবসময় তাদের কাছে রাখি। এসব প্রকৃত ভালোবাসা, যার কোনো বিকল্প নেই।             
        

Thursday, 13 February 2020

মায়ের ভালোবাসা

পৃথিবীতে একমাত্র সন্তানের প্রতি
মায়ের ভালোবাসায় -
প্রকৃত ভালোবাসা,
বাকী সব কৃত্রিম,স্বার্থপরতা।
।       

AIM IN LIFE

IN MY LIFE,
FOR THE BENEFIT
 OF OTHERS.
PLEASE ALLAH!
ACCEPT ME.   

Aim in life

At first when you came

In this world
You had cried alone
But all laughed.
You will build up
Such life,
You will laugh
In the death time,
But earth will cry.